১২ হাজার বছর পর ফের জেগেছে ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

১২ হাজার বছর পর ফের জেগেছে ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি




বিবিপি নিউজ: ১২ হাজার বছর পর ফের প্রথমবার জেগে উঠলো ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি। গত রবিবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সকালে হঠাৎ শুরু হয় অগ্ন্যুৎপাত। দেশটির আফার প্রদেশে এর্তা আলে পর্বতমালায় হাইলি গুবির অবস্থান। অন্ধকারে ঢেকে আছে পার্শ্ববর্তী আর্তা আলে ও আফদেরা শহর। বিশাল ছাই-মেঘে ছেয়ে গেছে আশপাশের বেশ কয়েকটি গ্রাম। 


লোহিত সাগর সংলগ্ন এলাকায় ধোঁয়ার ছবি ধরা পড়েছে স্যাটেলাইটে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। 

দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের। ছাই-মেঘে আচ্ছন্ন এলাকার আকাশপথ এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে বিমান সংস্থাগুলোকে। কাছাকাছি বিমানবন্দরের বিমান বাতিলের খবরও পাওয়া গেছে।

Pages