মে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে পাবেন উপভোক্তারা? - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে পাবেন উপভোক্তারা?

 







বিবিপি নিউজ: ৪ ঠা মে সোমবার ঘাসফুলের বাগানে দখল পদ্মফুলের। এক কথায় ভরাডুবি তৃনমূলের। ২০০টির বেশি বিধানসভা আসনের  জয় করে রাজ্য দখল বিজেপির। আর এখন সবার মনে একটাই প্রশ্ন লক্ষ্মীর ভান্ডার ঢুকবে কি এই যে মাসে। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে এখন প্রশ্নচিহ্ন রয়েছে মানুষের মনে। নাকি বিজেপির অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা মিলবে? 


সাধারণত প্রতি মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কিন্তু ৪ঠা মে ফলাফল ঘোষণা হওয়ায় এবং প্রশাসনিক রদবদলের কারণে মে মাসের টাকা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। মে মাসের টাকা কি আদেও পাওয়া যাবে? বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার পরিবর্তনের ফলে নতুন মন্ত্রিসভা গঠন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের মতো প্রশাসনিক কাজে কিছুটা সময় লেগে যাবে। ফলে মে মাসের ভাতা পেতে মাঝামাঝি বা মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে সেটা অনিশ্চিত বলে ধরে নেওয়া ভালো।


বর্তমানে বিদায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাধারণ ও ওবিসি শ্রেণির মহিলাদের ১,৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের ১,৭০০ টাকা করে দিচ্ছিলেন। বিজেপি ক্ষমতায় এলে এই অঙ্ক একলাফে বেড়ে ৩,০০০ টাকা হবে বলে দাবি করা হয়েছে। তবে এই টাকা পেতে নতুন করে ফর্ম ফিলাপ করতে হবে নাকি পুরনো তথ্য ব্যবহার করেই টাকা পাঠানো হবে, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট নির্দেশিকা মেলেনি। অনেক জায়গায় ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি হওয়ার খবর পাওয়া গেছে, তবে সরকারিভাবে এই প্রকল্প চালু হওয়া এখন সময়ের অপেক্ষা।


Pages