বিবিপি নিউজ: দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী রেস্তরাঁ ‘গ্লেনারিজ়’ সাময়িকভাবে বন্ধের নির্দেশ জারি করল রাজ্য প্রশাসন। উপযুক্ত অনুমতি না থাকায় তিন মাসের জন্য বন্ধ করে দিল আবগারি দফতর।
ওই পানশালার বিরুদ্ধে অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে। প্রয়োজনীয় নথি ছাড়াই ওই পানশালা চালানোর অভিযোগ উঠেছে অজয় এডওয়ার্ডের বিরুদ্ধে। দিন দুয়েক আগে একটি নবনির্মিত সেতুর সামনে ‘গোর্খাল্যান্ড’ লিখে তা উদ্বোধন করে বিতর্কে জড়িয়েছিলেন ‘ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট’ প্রধান অজয়। সে ক্ষেত্রেও উঠেছিল বেনিয়ম ও অবৈধ নির্মাণের অভিযোগ। আবগারি দফতর সূত্রে খবর, নির্দিষ্ট নথি ও নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে আগামী তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ওই রেস্তরাঁর পানশালা।
