কেমন থাকবে ভোটগণনার দিন আবহাওয়া? ঝড়বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা! - BBP NEWS

Breaking

রবিবার, ৩ মে, ২০২৬

কেমন থাকবে ভোটগণনার দিন আবহাওয়া? ঝড়বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা!

 



বিবিপি নিউজ: আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের গণনার দিন। আর কাল কেমন থাকবে আবহাওয়া? কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতর রাজ্যে অক্ষরেখা এবং ঘূর্ণাবাতের জোড়া ফলায় গত দু’তিন দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও আবার ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইছে। বিকেলের পর থেকেই আবহাওয়া পরিবর্তনের ছবি দেখা যাচ্ছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ— দুই প্রান্তেই। রবিবারও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কম হতে পারে, 



 হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার, ভোটগণনার দিনও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি চলবে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড়ের গতি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস। জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, হুগলির কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস।

Pages