বিবিপি নিউজ: ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯০০ বেশি ভোটে প্রথম রাউন্ডে শুভেন্দুকে পিছিয়ে দিয়েছে। পাঁচ বছর আগে নিজের ডেরা নন্দীগ্রামে মমতাকে হারানোর পরে শুভেন্দুর মধ্যে বাড়তি আত্মবিশ্বাস কাজ করছে। সেইসঙ্গে তাঁর হারানোরও কিছু নেই। সবমিলিয়ে ভবানীপুর বিধানসভা নির্বাচনে এবার এখানে সেয়ানে-সেয়ানে লড়াই হয়েছে। শেষপর্যন্ত ভবানীপুরে শেষ হাসি কে হাসবেন? ভোটগণনার যাবতীয় লাইভ আপডেট দেখে নিন।
— সকাল ১০ টা ১ মিনিট: প্রথম রাউন্ডের শেষে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ১,৯৯৬ ভোটে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রাপ্ত ভোট ৩,৬৬৬ ভোট। শুভেন্দুর ঝুলিতে ১,৬৭০ ভোট পড়েছে।
— সকাল ৯ টা ৩১ মিনিট: দেড় ঘণ্টা পার হয়ে গিয়েছে। কিন্তু ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে সরকারিভাবে আপাতত কিছু জানানো হয়নি।
— সকাল ৯ টা: ভবানীপুরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে যে নির্বাচন কমিশনের প্রদান করা সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। জেলা নির্বাচনী আধিকারিক, রিটার্নিং অফিসার ও স্থানীয় অবজার্ভার সহযোগিতা করছেন না বলে অভিযোগ উঠেছে।
— সকাল ৮ টা ৪৭ মিনিট: গণনা শুরু হওয়ার পরে ৪৭ মিনিট অতিক্রান্ত। তবে ভবানীপুরের এখনও প্রাথমিক ট্রেন্ড সামনে আসেনি। কড়া নিরাপত্তার মধ্যে গণনা হচ্ছে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে।
— সকাল ৮ টা: ভবানীপুর আসনে ভোটগণনা শুরু হয়ে গেল। দক্ষিণ কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা হবে। সকাল ৮ টা ৩০ মিনিট থেকে ইভিএমের গণনা শুরু হওয়ার কথা আছে।
— ভবানীপুর শুভেন্দুর জন্য ‘উইন-উইন সিচুয়েশন’। যদি মুখ্যমন্ত্রীকে হারিয়ে জিতে যান, তাহলে বঙ্গ বিজেপিতে তাঁকে ছোঁয়ার মতো কোনও নেতা থাকবেন না। আবার হেরে গেলেও বলতে পারবেন যে দেখুন, মুখ্যমন্ত্রীর পাড়ায় ঢুকে লড়াই করে এসেছি। সেই চ্যালেঞ্জটা নিয়েছি।
