মাত্র কয়েক হাজার টাকার জন্য অভিনেতা হৃত্বিকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

মাত্র কয়েক হাজার টাকার জন্য অভিনেতা হৃত্বিকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের

বিবিপি নিউজ নেটওয়ার্ক, হায়দ্রাবাদ: অভিনেতা হৃত্বিকে রোশনের বিরুদ্ধে প্রতারণার মামলা তাও আবার কয়েক হাজার টাকার জন্য।

এক ফিটনেস সেন্টারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। আর সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার কারণে বলিউড তারকা হৃত্বিক রোশনের বিরুদ্ধেও মামলা দায়ের করল হায়দরাবাদ পুলিস।

 বলিউড তারকা হৃত্বিক ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ায় সংস্থার প্রতি সাধারণ মানুষের বিশ্বাস জন্মেছে। সেই সুযোগেই কাল্ট ডট কম তাঁদের স্লটের থেকে অনেক বেশি নাম রেজিস্টার করিয়েছে বলে শশীকান্তর অভিযোগ।

 হৃত্বিকের পাশাপাশি ওই সংস্থার তিন আধিকারিকের বিরুদ্ধেও প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। পুলিস জানিয়েছে, কেপিএইচবি কলোনির বাসিন্দা শশীকান্তর অভিযোগের ভিত্তিতেই ওই মামলা দায়ের করা হয়েছে।

 অভিযোগ উঠেছে, কাল্ট ডট ফিটনেস নামে ওই সংস্থায় শশীকান্ত শরীরচর্চার জন্য নির্দিষ্ট স্লটে নাম রেজিস্টার করেছিলেন। এর জন্য গত বছরের ডিসেম্বরে তিনি ১৭ হাজার ৪৯০ টাকা দেন। কিন্তু তাঁকে ওই স্লটে শরীরচর্চা করতে দেওয়া হয়নি।

শশীকান্ত এও অভিযোগ করেছেন, ওই সংস্থার যতগুলি স্লট রয়েছে, তার থেকে অনেক বেশি নাম রেজিস্টার করা হয়েছে। যা গ্রাহকদের প্রতি এক ধরনের প্রতারণা। গত মাসে ওই সংস্থার নামে শশীকান্ত কেপিএইচবি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই হায়দরাবাদ পুলিস বুধবার হৃত্বিক এবং সংস্থার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।


বাংলা ভাষায় আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.

Pages