প্রশ্নপত্র ফাঁস রুখতে টেলিগ্রাম বন্ধ করল কেন্দ্রীয় সরকার - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

প্রশ্নপত্র ফাঁস রুখতে টেলিগ্রাম বন্ধ করল কেন্দ্রীয় সরকার

 


বিবিপি নিউজ: প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় সাময়িকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম বন্ধ করছে ভারত সরকার। মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার কয়েক দিন আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


২১ জুন লাখ লাখ শিক্ষার্থী ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট–আন্ডারগ্র্যাজুয়েট (এনইইটি/নিট–ইউজি)  পরীক্ষায় অংশ নেবেন। এর আগে গত মে মাসে পরীক্ষাটি হওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। পরে সেটি বাতিল করা হয়।


পরীক্ষাটি পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ইতিমধ্যেই সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির দাবি, প্রতারক চক্র পরীক্ষার্থীদের ফাঁদে ফেলতে টেলিগ্রাম প্ল্যাটফর্মের ‘পরিকল্পিত ব্যবহার’ করছে। এই অপতৎপরতা ঠেকাতেই অ্যাপটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ইন্টারনেট ব্যবহারকারী ও অধিকারকর্মীরা এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন। তাঁরা বলছেন, পরীক্ষায় জালিয়াতির মতো এত বড় একটি সমস্যা মেটাতে অ্যাপ বন্ধ করা শুধুই ‘ব্যান্ড-এইড সমাধান’ বা সাময়িক প্রলেপমাত্র। এতে সাময়িকভাবে হয়তো জালিয়াতি একটু কমবে, কিন্তু প্রকৃত সমস্যার স্থায়ী সমাধান হবে না। এ বিষয়ে টেলিগ্রাম এখনো কোনো বিবৃতি দেয়নি। সরকারের ঘোষণার কয়েক ঘণ্টা পরও ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারছিলেন। এ নিষেধাজ্ঞা কীভাবে পুরোপুরি কার্যকর করা হবে, তা এখনো পরিষ্কার নয়। তবে সরকারের এ পদক্ষেপ নিট-ইউজি পরীক্ষাকে আবারও খবরের শিরোনামে নিয়ে এসেছে।

Pages