কাটমানির পাল্টা ব্লাকমানি-ধর্মতলা সভামঞ্চ থেকে পাল্টা জবাব - BBP NEWS

Breaking

রবিবার, ২১ জুলাই, ২০১৯

কাটমানির পাল্টা ব্লাকমানি-ধর্মতলা সভামঞ্চ থেকে পাল্টা জবাব

বিবিপি নিউজ,সনাতন গরাই, কলকাতা: ২১এর শহীদ সমাবেশ থেকে মমতা ব্যানার্জীর কড়া জবাব।২১এর সমাবেশে বিভিন্ন জেলা থেকে প্রচুর তৃনমুল কর্মীবৃন্দের সমাগম হয়।এইদিন উপস্থিত ছিল মিমি,নুসরত থেকে নচিকেতা।

২১এর সমাবেশে মমতা বিজেপি কর্মীদের জানান ইভিএম নয় ব্যালট ফিরিয়ে দিন। সমাবেশ থেকে মমতা ব্যানার্জী বিজেপিকে কটাক্ষ করে জানান কোথায় গেল ব্লাকমানি,ব্লাকমানি না থাকলে কি ভাবে করালো লোকসভা ভোট। মমতা ব্যানার্জি জানান সমাবেশে আসার সময় বিভিন্ন জেলায় গাড়ি আটকে তৃনমুল কর্মীদের মারধর।

বিজেপি ১৮সিট পেয়েই এতো বাড়াবাড়ি ৮২পেলে তো মানুষকে মানুষ বলবে না। অনেক জায়গায় কর্মীদের ভয়  দেখাচ্ছে ও ট্রেন আটকে কর্মীদের আসতে বাঁধা দিচ্ছে।এবার বিজেপি হামলা করলে তার জবাব দেবে পুলিশ। ৯অগস্ট বিজেপি বাংলা ছাড়ো। বাইরে থেকে আরএসএস গুন্ডা দিয়ে ভোট করিয়েছে বিজেপি। বিজেপি ডাকাতের পার্টি।আগে কাটমানির হিসাব দিক বিজেপি।এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি।তৃনমুল যাওয়ার দল নয় তৃনমুল আসার দল-মমতা।মমতা ব্যানার্জী ২১এর সমাবেশ থেকে আবার তৃনমুল দল ঘুরে আসার আসা দেখছে।

 জেলায় জেলায়  একাধিক পুলিশের নজরদারি।ধর্মতলায় অতিরিক্ত ৫,০০০ পুলিশ।সি সি টিভি নজরদারি।প্রত্যেক গাড়িতে কর্মীদের নজরের জন্য একজন করে সিভিক ভলেন্টিয়ার।কোনো ঝুট ঝেমেলা ছাড়াই শেষ হলো ধর্মতলায় ২১এর সমাবেশ।

Pages