বিবিপি নিউজ,নিউ দিল্লি: রাষ্ট্রপতির সফর সঙ্গী বাংলার দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুপারিশে লোকসভার একমাত্র সদস্য হিসেবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আসন্ন আফ্রিকা যাত্রায় সফরসঙ্গী হচ্ছেন দিলীপ ঘোষ।
রাষ্ট্রপতি ভবন সূত্রের খবর, আগামী ২৮ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত রাষ্ট্রপতি আফ্রিকা সফরে ব্যস্ত থাকবেন। এই পর্বে আফ্রিকার তিনটি দেশ গাম্বিয়া, বেনিন এবং গিনির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন কোবিন্দ।
এই সফরে লোকসভার একমাত্র সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুরের এমপি দিলীপ ঘোষ।
জানা গিয়েছে, রাজ্যসভার আরও একজন এমপি রাষ্ট্রপতির সফরসঙ্গী হবেন। প্রধানমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে দিলীপবাবুর নাম রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে সুপারিশ করেছেন।