ড্রেনের মধ্যে প্লাস্টিকে মোড়া ফুটফুটে শিশুকন্যা, টেনে তুলল কুকুর - BBP NEWS

Breaking

সোমবার, ২২ জুলাই, ২০১৯

ড্রেনের মধ্যে প্লাস্টিকে মোড়া ফুটফুটে শিশুকন্যা, টেনে তুলল কুকুর

বিবিপি নিউজ নেটওয়ার্ক: ফের বর্বরতা, প্রভু ভক্ত কুকুর প্রমাণ রইল অক্ষরে অক্ষরে। প্লাস্টিকে মোড়া শিশুকন্যাকে ড্রেন থেকে টেনে তুলে প্রাণ বাঁচালেন পথের কুকুর।

প্লাস্টিকে মোড়া অবস্থায় ড্রেন থেকে টেনে রাস্তায় এনেই চেঁচাতে শুরু করেছিল কুকুরগুলো। তাদের ডাক শুনেই পথচলতি মানুষের এগিয়ে যান, তারই মধ্যে কেউ একজন পুলিসে খবর দেন। পুলিস এসে প্লাস্টিক সরিয়ে দেখে ভিতরে রয়েছে মরণাপন্ন এক সদ্যোজাত শিশুকন্যা।


 তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানে। যার ফলে অল্পের জন্য বেঁচে গিয়েছে শিশুটি। তবে হাসপাতালের সিএমও জানিয়েছেন, শিশুটির ওজন এক কেজিরও কম। তার শারীরিক অবস্থাও বর্তমানে সঙ্কটজনক রয়েছে।

 ঘটনাটি ঘটেছে  হরিয়ানার কৈথল টাউনে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ ঘটেছে ঘটনাটি। ইতিমধ্যেই এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেখানে একটি মহিলাকে শিশুটিকে ড্রেনে ফেলতে দেখা গিয়েছে।

 এমনকী, কুকুরগুলি প্লাস্টিকে মোড়া শিশুটিকে ড্রেন থেকে টেনে তুলছে, সেই ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। পুলিস ইতিমধ্যেই ওই অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারী এক আধিকারিক জানান, আপাতত মহিলার পরিচয় জানার চেষ্টা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট সমস্ত ধারাই প্রয়োগ করা হবে।

Pages