বিবিপি নিউজ,সনাতন গরাই,পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান দুর্গাপুর পারাপারের প্রধান মাধ্যম এই ইলামবাজার সেতু।যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি হয়েছিল এই সেতু।এই সেতুর অবস্থা জরাজিন্ন একাংশে বড়ো বড়ো ফাটল,যেকোনো সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা।এই সেতুর উপর দিনে প্রায় হাজার হাজার মালবাহী ট্রাক থেকে ছোট গাড়ি যাতায়াত করে।সেতুর দুই প্রান্তে লেখা আছে এই সেতুর উপর ভারী গাড়ি পারাপার নিষিদ্ধ।অন্যদিকে বিকল্প রাস্তা অজয়ের ফেরিঘাট সেটাও বর্ষার জলে ভেঙে যাওয়ায় সেইদিক দিকে কোনো যানবাহন পারাপার করতে পারে না।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০১৬সালে জয়দেবের একটি সভামঞ্চ থেকে স্থায়ী ব্রিজের শিল্যানাস করেছিলেন।সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
ইলামবাজার এই সেতুর চারিদিকে ফাটল হওয়া সত্ত্বেও কেনো মেরামত করা হচ্ছে না।অন্যদিকে ব্রিজের নিচের অজয়ের নদী বক্ষ ফাঁকা করে দিচ্ছে কিছু বালি মাফিয়া।বালি তোলা সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে কেনো করা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।এই ব্রিজের উপর ভারী যানচলাচল পুরোপুরি নিষিদ্ধ না করা হলে যে কোনো সময় ভয়ানক থেকে অতি ভয়ানক পরিস্থিতি ঘটতে পারে।ব্রিজের এই কঙ্কাল অবস্থা দেখেও কেনো করা পদক্ষেপ গ্রহণ করছে না প্রশাসন।