বিবিপি নিউজ,কলকাতা: ট্রেনের টিকিট কাটতে গিয়ে আর হবে না ট্রেন মিস। অথবা লম্বা লাইনে দাঁড়িয়ে শিয়ালদহ স্টেশনে ভিড়ে ঠেলাঠেলি করতে হবে না। টিকিট কাটা লাইনে দাঁড়ানো নিত্যদিনের এক ঝক্কির কাজ। যারা নিয়মিত যাতায়াত করেন তাদের পকেটে মাসিক টিকিট থাকলেও যারা নিয়মিত যাতায়াত করেন না তাদের ট্রেনে ওথার আগে টিকিটের লম্বা লাইনে দাঁড়াতে হয়।
এই সমস্যার সমাধানে স্মার্টফোনে একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছে ভারতীয় রেল। UTS অ্যাপ থেকে সহজেই লোকাল ট্রেনের দৈনিক ও মাসিক টিকিট কাটা যাবে।
এই UTS অ্যাপ থেকে প্রধানত কাগজ সহ ও কাগজ বিহীন দুই ধরনের টিকিট কাটা যাবে। কাগজ সহ টিকিট UTS অ্যাপ থেকে কাটার পরে স্টেশানে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন থেকে প্রিন্ট করা যাবে। গোটা দেশে 1,000 এর বেশই ট্রেন স্টেশানে এই মেশিন রয়েছে। তবে কাগজ বিহীন টিকিট কাটলে তা প্রিন্ট করার প্রয়োজন নেই। স্মার্টফোন থেকেই সেই টিকিট ব্যবহার করা যাবে।
তবে সারাদেশে এই পরিষেবা চালু থাকলেও শুধুমাত্র দিল্লি, চেন্নাই, মুম্বাই, সেকেন্দ্রাবাদ আর কলকাতা শহরতলির ট্রেনে কাগজ বিহীন টিকিট কাটা যাবে। যে স্টেশান থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশানের দুই কিলোমিটারের ভিতরে থাকলে তবেই UTS অ্যাপ থেকে টিকিট কাটা যাবে।
কিন্তু ট্রেনের ভিতরে বসে টিকিট কাটা যাবে না। প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটা যাবে না। ইন্টারনেট কানেকশান না থাকলেও পেপারলেস টিকিট কাজ করবে। স্মার্টফোনে চার্জ না থাকলে এই টিকিট অপ্রয়জনীয়। তাই পেপারলেস টিকিট কাটলে স্মার্টফোনে যেন চার্জ থাকে সেই দিকে নজর রাখুন।
কিভাবে এই UTS অ্যাপ ডাউনলোড করবেন?
আপনার Android, iPhone আর Windows Phone এ UTS অ্যাপ ডাউনলোড করা যাবে।
এরপরেই নতুন অ্যাকাউন্ট তৈরী করবেন কীভাবে?
স্মার্টফোনে UTS অ্যাপ ডাউনলোড করে ওপেন করে ডান দিকে উপরে তিন ডট মেনুতে ক্লিক করে রেজিস্টার অপশান সিলেক্ট করুন। অথবা UTS ওয়েবসাইটে গিয়ে ‘সাইন আপ' করতে পারেন।
এখানে নিজের নাম, মোবাইল নম্বর সহ সব ব্যক্তিগত তথ্য দিন।
এর পরে আপনার মোবাইলে একটি ওটিপি পৌঁছাবে। চার ডিজিট ওটিপি দিয়ে লগ ইন করুন।
UTS অ্যাপ থেকে পেপারলেস টিকিট কাটবেন কীভাবে?
স্মার্টফোনে UTS অ্যাপ ওপেন করুন।
লগ ইন করুন।
এর পরে ‘Book Ticket' অপশান সিলেক্ট করুন।
‘Normal Book' সিলেক্ট করুন।
‘Book & Travel' সিলেক্ট করে ‘Continue' সিলেক্ট করুন।
‘From Station' 2 কিমি এলাকার মধ্যে থাকা স্টেশনের তালিকা দেখাবে। যে স্টেশন থেকে ট্রেনে চড়বেন সেই স্টেশন সিলেক্ট করুন।
যে স্টেশনে যেতে চান তা সিলেক্ট করুন।
এর পরে ‘Proceed' সিলেক্ট করুন।
এর পরে আপনি কোন ক্লাসে যাত্রা করতে চান সিলেক্ট করতে হবে। কলকাতায় ট্রেন চড়লে সেকেন্ড ক্লাস সিলেক্ট করুন। এর পরে ‘Get Fare' সিলেক্ট করুন।
এবার স্ক্রিনে সব তথ্য মিনিয়ে নিয়ে ‘Book Ticket' সিলেক্ট করুন।
এবার R-Wallet পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট করুন।
এবার Home আইকনে ট্যাপ করে ‘Booking History' মেনু থেকে বুক করা টিকিট দেখতে পাবেন।
তবে এই অ্যাপের সুবিধা ট্রেনে যাত্রা কালীন ইন্টারনেট না থাকলেও টিকিট চেকারকে স্মার্টফোনে টিকিট দেখাতে পারবেন।
বাংলা ভাষায় আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.