চীন সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সখ্যতা কমছে ভারতের এইসঙ্গে! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

চীন সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সখ্যতা কমছে ভারতের এইসঙ্গে!

 



বিবিপি নিউজ: চীন সফরে সোমবার রাত্রে চীনের দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সস্ত্রীক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন। 


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান। বিমানবন্দর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে  হোটেল শাংগ্রি-লা’তে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি দুই দিন থাকবেন।


চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়- ‘সোনালি ৫০ বছর’-এ প্রবেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরকে তাৎপর্যপূর্ণ বলে কর্মকর্তারা উল্লেখ করেন। তারা বলেন, এ সফর অতীত অর্জনের ধারাবাহিকতা বজায় রাখা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে ঐতিহাসিক গুরুত্ব বহন করে।


Pages