বিবিপি নিউজ,অনিন্দিতা কর,কলকাতা: মাত্র ৬টাকায় সবজি ভাত। এও কি বিশ্বাস যোগ্য? তার ওপর আবার শহর কলকাতায় । হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র ৬টাকায় ডাল ,ভাত , সবজি পাওয়া যাবে শহরতলিতে। এক বেসরকারি সংস্থা র উদ্যোগে কলকাতার পুরসভার সহযোগিতায় চলতি বছরে আগস্ট মাস থেকেই শুরু হবে এই সস্তার হোটেল।
কলকাতার গার্ডেনরিচ উড়ালপুলের নীচে এমনই একটা হোটেলে বানিয়ে দেবে কলকাতা পৌরসভা। সেখানেই পাওয়া যাবে এই সস্তার খাবার। প্রতিদিন ৬০০-৭০০ জনের খাওয়ার ব্যাবস্থা থাকবে। সম্ভবত হোটেলটি কোনো সরকারি হাসপাতালের সামনে করতে চায় ওই বেসরকারি সংস্থা। সেটি কোন জায়গায় হবে তা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে।