বিবিপি নিউজ: কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। কিন্তু সত্যিই কি ইচ্ছে থাকলে উপায় হয়। না এপ্রসঙ্গ অন্য প্রসঙ্গ। দেশে একজন খাবার চোরের বিচার হয় দ্রুত আর কোটি টাকা জালিয়াতির বিচার শিকেয় ওঠে। এমনটাই লেখা ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ায় গতকাল রাত থেকে। কয়েক দিন আগে লন্ডনের রাস্তায় বিজয় মালিয়াকে চোর চোর বলে স্লোগান দিয়েছিল প্রবাসী ভারতীয়রা।
এখন বিনামূল্যে ঘরবাড়ি ও জমি জায়গায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ৭০০৩৩৪৫৫৫৮
*শর্তাবলী প্রযোজ্য*
খারাপ সময় যেন পিছু ছাড়ছে না। নীরব মোদি-মেহুল চোকসির পর ফের জালিয়াতির শিকার হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল নামে একটি সংস্থা তাদের সঙ্গে ৩৮০০ কোটি টাকার জালিয়াতি করেছে বলে খবর।
ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ককে এবিষয়ে বিস্তারিত জানিয়েছে পিএনবি। অভিযোগ, ব্যাঙ্কের সার্ভার ব্যবহার করে তহবিল তছরুপ করা হয়েছে। তবে এখন দেখার এই বিষয় নিয়ে কি হয়। কিন্তু এই খবর চাউর হতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছে সাধারণ মানুষ। কেউ কেউ আবার সরাসরি মোদী সরকারের দিকে তোপ দাগছেন।

আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.