বিবিপি নিউজ,ঐশ্বর্য্য দাস: কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান বেতন চাইলে কেন্দ্রীয় সরকারের চাকরি করুন— আন্দোলনকারী সরকারি কর্মী ও শিক্ষকদের উদ্দেশে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সরকারি কর্মীদের মধ্যে। সরকারি কর্মীদের দাবিদাওয়া না বুঝে মুখ্যমন্ত্রী ‘আনতাবড়ি’ কথা বলছেন, মন্তব্য বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর।
রবিবার শহিদ স্মরণের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘হঠাৎ দেখছি, কাজ নেই-কর্ম নেই বসে পড়ছে রাস্তায়। সবাইকে টাকা দাও, আর কেন্দ্রীয় সরকারের সমান মাইনে দাও।’’ এটুকু বলেই সুর আরও চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘যাঁরা কেন্দ্রীয় সরকারের সমান মাইনে চান, তাঁরা কেন্দ্রে চলে যান, দিল্লির চাকরি করুন। আমার কোনও আপত্তি নেই, আমি খুশি হব।’’
তিনি বলেছেন, ‘‘রাজ্যে করলে রাজ্যের মতো, কেন্দ্রে করলে কেন্দ্রের মতো। কেন্দ্রের একটা সিস্টেম আছে, রাজ্যের একটা সিস্টেম আছে।’’কর্মী সংগঠনগুলির দাবিদাওয়া নিয়ে তিনি কতটা বিরক্ত, তা এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ বুঝিয়ে দিয়েছেন।