ফ্লাস সেলে আর মাত্র কয়েক মিনিট পর মিলবে Redmi K20 আর Redmi K20 Pro - BBP NEWS

Breaking

সোমবার, ২২ জুলাই, ২০১৯

ফ্লাস সেলে আর মাত্র কয়েক মিনিট পর মিলবে Redmi K20 আর Redmi K20 Pro


বিবিপি নিউজ নেটওয়ার্ক: সোমবার এই দুই ফোন বিক্রি শুরু হচ্ছে। Redmi K20 আর Redmi K20 Pro।গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিলল Redmi K20 আর Redmi K20 Pro।

এই ফোনে রয়েছে FHD+ AMOLED ডিসপ্লে, পপ-আপ সেলফি ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি। Redmi K20 Pro ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট আর 27W ফাস্ট চার্জ। অন্যদিকে Redmi K20 তে রয়েছে Snapdragon 730 চিপসেট আর 18W ফাস্ট চার্জ।

আজ দুপুর 12 টায় Flipkart আর Mi.com থেকে এই দুই স্মার্টফোন বিক্রি শুরু হবে। রিটেল বক্সের সাথেই 999 টাকা দামের প্রিমিয়াম হার্ড কভার দেবে Xiaomi।

6GB RAM + 64GB স্টোরেজে Redmi K20 এর দাম 21,999 টাকা। অন্যদিকে 6GB RAM + 128GB স্টোরেজে Redmi K20 কেনার খরচ 23,999 টাকা।
Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 27,999 টাকা থেকে। 6GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোনের বেস ভেরিয়েন্ট। 8GB RAM + 256 GB স্টোরেজে Redmi K20 Pro কেনার খরচ 30,999 টাকা।

Redmi K20 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। এই ফোনে রয়েছে একটি ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB  স্টোরেজ।

Pages