বিবিপি নিউজ,জ্যোতির্ময়ী রায়: যোধপুর পার্ক কালচারাল এসোসিয়েশন খুঁটি পুজো দিয়ে যাত্রা শুরু করে দিলেন দেবী মায়ের আগমনের পথ। আজ রবিবার সকাল ১১ টা নাগাদ খুঁটি পুজো হয় যোধপুর চিলড্রেন পার্কের মাঠে।
যোধপুর পার্ক কালচারাল এসোসিয়েশন এবার ৩৪ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবছর কিছুটা অন্য রকম বা অন্য চিন্তা ধারা অবলম্বনে করে পুজোর থিম তৈরি করা হবে । পুজো মানেই সকলের মিলন, দেবীর আরাধনায় মগ্ন হয়ে থাকেন পার্শ্ববর্তী কলোনীর মানুষেরা। পুজো কমিটির সদস্যদের আপ্রাণ চেষ্টায় ভিন্ন রূপে তৈরি করা হয় পুজোর থিম। ফলে আগের বার নানা পুরস্কারে পুরস্কৃত হয়েছিলো, আর এবারও সেরকমই চিন্তা রয়েছে।
এদিন যোধপুর পার্ক কালচারাল এসোসিয়েশন এর প্রেসিডেন্ট, ড.অভিজিৎ ব্যানার্জী জানিয়েছেন " এইবারের পুজো অন্যান্য বছরের থেকে পুরোটাই আলাদা চিন্তা ধারা তে করা হচ্ছে।তিনি মনে করছেন অন্য বছরের তুলনায় এই বছর দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে"। খুঁটি পুজো উপলক্ষ্যে অসাধারণ প্রদর্শনীর ও আয়োজন করেছিলেন যোধপুর পার্ক কালচারাল এসোসিয়েশন।