শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথকে গুলি করে খুন! মধ্যমগ্রামে গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি দুষ্কৃতীদের - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথকে গুলি করে খুন! মধ্যমগ্রামে গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি দুষ্কৃতীদের

 


বিবিপি নিউজ: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় বাইকে করে এসে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে আর এক যুবকও ছিলেন। তাঁর নাম বুদ্ধদেব বেরা। তাঁদের দু’জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। বুদ্ধদেবকে আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।




পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ রথ নামে ওই ব্যক্তির মাথায় পরপর তিনটি গুলি করা হয়েছে। চন্দ্রনাথ শুভেন্দ অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই চন্দ্রনাথ। বিগত পাঁচ বছর ধরে তিনিই শুভেন্দুর সব কাজকর্মের দায়িত্বে ছিলেন। কার্যত ছায়াসঙ্গী ছিলেন তিনি। বুধবার রাতে চারটি বাইকে মোট আটজন দুষ্কৃতী চন্দ্রনাথের গাড়ি পিছু করে। গাড়িটি দোহাড়িয়া লেনের ভিতরে ঢুকছিল, সেই সময় উল্টো দিক থেকে দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালায় বলে অভিযোগ। জানা গিয়েছে, গাড়িটা যে গলিতে ঢুকেছে, সেটা আগে থেকে খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে আততায়ীরা উল্টো দিক থেকে বাইক নিয়ে এসে গুলি করেছে। বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল।ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপির একাধিক নেতা। সদ্য নির্বাচিত প্রার্থীরাও উপস্থিত রয়েছেন। অন্যদিকে, শুভেন্দু অধিকারীও ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানা যাচ্ছে।

Pages