বিবিপি নিউজ,কলকাতা: পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসের পর এবার প্রচুর নিয়োগ রাজ্য স্বাস্থ্য দপ্তরের। এ বছর স্বাস্থ্য দপ্তরে ব্যাপক সংখ্যায় কর্মী নিয়োগ অব্যাহত। এবার প্রায় ১২ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।
এবছর প্রায় ৮ হাজার ১৫৯ জন নার্স। এছাড়াও নিয়োগ করা হচ্ছে ফেসিলিটি ম্যানেজার, যাঁদের কয়েক দশক ধরে বলা হয়ে আসছিল ওয়ার্ডমাস্টার। এইচআরবি ৮১৯ জন ফেসিলিটি ম্যানেজার নিয়োগ করছে। এছাড়া ফার্মাসিস্ট, ফার্মাসি কলেজের অধ্যক্ষ, ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার, মেডিক্যাল টেকনোলজিস্ট, লাইব্রেরিয়ান ইত্যাদি পদেও বেশ কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে।