শামুকের দৌড়ে প্রতিযোগিতা - BBP NEWS

Breaking

বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

শামুকের দৌড়ে প্রতিযোগিতা

বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা,কলকাতা: দৌড় প্রতিযোগিতা কত রকমেরই না হয়। পুরুষ, মহিলা ঘোড়া ,গরু, উট ইত‍্যাদির দৌড় প্রতিযোগিতা। এমনই এক আজব কান্ড ঘটালো ইংল্যান্ড।সে দেশে কিনা বিশ্ব শামুক চ্যাম্পিয়নশিপ হয়ে গেল সম্প্রতি।এই কথা শুনে সকলের চোখ কপালে উঠেছে তো?জানি উঠবেই তো। প্রথমে শুনে আমিই থ হয়ে গিয়েছিলাম।

 তা গল্পটা শুরু করা যাক, প্রতিবছর ইংল্যান্ডের নরফোকে অনুষ্ঠিত হয় বিশ্ব শামুক চ্যাম্পিয়নস লিগ অর্থাৎ ওয়ার্ল্ড স্নেল রেসিং চাম্পিয়নশিপ। প্রতিবছর এই শহরে অনুষ্ঠিত হয় এই দৌড় প্রতিযোগিতা। এবারে মোট ১৬০ জন প্রতিযোগী শামুক অংশগ্রহণ করেছিল। খেলার নিয়ম অনুযায়ী এই খেলাটিতে কোন ব্যক্তি তার নিজের শামুককে নিয়ে আসতে পারেন অথবা প্রতিযোগিতার আয়োজকদের কাছ থেকেও ধার নিতে পারেন। কিন্তু এবারের দৌড় প্রতিযোগিতায় বিজয়ী তিলক পড়েছে স‍্যামি।মারিয়া ওয়াবি নামে একটি স্কুল শিক্ষিকার হয়েছে এবার সে দৌড়েছিল।খেলার শেষে আপ্লুত মারিয়া জানান, তার স‍্যামির উপর অগাধ বিশ্বাস ছিল যে সেই দৌড়ে সেরা হবে। তাই তাকে সত্যিই নিরাশ করেনি স‍্যামি।

Pages