হোয়াটসঅ্যাপ তিন তালাক, স্বামীর নামে থানায় অভিযোগ স্ত্রীর! - BBP NEWS

Breaking

শনিবার, ৩ আগস্ট, ২০১৯

হোয়াটসঅ্যাপ তিন তালাক, স্বামীর নামে থানায় অভিযোগ স্ত্রীর!

জয়শ্রী পাসোয়ান,মহারাষ্ট্র: বিবাহের অধিকার সংরক্ষণের আইন পাস হওয়ার পর এই প্রথম তিন তালাক নিয়ে থানায় মামলা দায়ের করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের এক গ্রামে। জানা গিয়েছে স্বামী মৌখিকভাবে তিন তালাক দিয়েছেন এর পরেই স্বামীর বিরুদ্ধে থানায় দ্বারাস্ত স্ত্রী।

সংবাদ সংস্থা এএনআই এর খবর অনুযায়ী জানা গিয়েছে যে গতকাল মহারাষ্ট্রের থানের মুম্ব্রা থানায় অভিযোগ দায়ের করেছে ওই মহিলা। তিনি সাংবাদিকদের বলেন যে তার স্বামী মৌখিকভাবে তিন দিয়েছে, হোয়াটসঅ্যাপ ও ফোন কলে এরপরেই তিনি থানায় বসে অভিযোগ দায়ের করেন স্বামীর নামে। তবে এই বিষয়ে মুম্ব্রা থানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন "মুসলিম মহিলা (বিবাহের অধিকার সংরক্ষণ) আইনে মামলা দায়ের করা হয়েছে"। 

Pages