ইংরেজিতে কথা বলতে পটু নয়, আত্মহত্যা ফিজিক্সের ছাত্রের! - BBP NEWS

Breaking

শনিবার, ৩ আগস্ট, ২০১৯

ইংরেজিতে কথা বলতে পটু নয়, আত্মহত্যা ফিজিক্সের ছাত্রের!

বিবিপি নিউজ, কলকাতা: ইংরেজিতে কথা বলতে স্মাট নয়,  সহপাঠীরা ইংরেজিতে গড়গড় কথা বলে। কিন্তু বাংলা মাধ্যমের মৃত ছাত্রটি ঠিক মানিয়ে নিতে পারছিল না। সেই অবসাদেই কি আত্মহত্যার পথ বেছে নিল ? এমনটাই ভাবাচ্ছে! রেললাইনের ধার থেকে তার দেহ উদ্ধারের পর এমন সম্ভাবনাই উঠে আসছে পুলিসের প্রাথমিক তদন্তে।                 

বৃহস্পতিবার বেনিয়াপুকুরে কলেজ হোস্টেল থেকে নিখোঁজ হয় বিএসসি ফিজিক্সের প্রথম বর্ষের ছাত্র ঋষিক কোলে। বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। বেনিয়াপুকুরে শেষ বার তার টাওয়ারের লোকেশন সনাক্ত করতে সক্ষম হয় তদন্তকারী পুলিস। তার হোস্টেলের সহপাঠীরা জানায়, বালতি কেনার নাম করে হোস্টেল থেকে বেরিয়েছিল। তারপর থেকে নিখোঁজ সে। 

এরপর শুক্রবার  উত্তরপাড়া ও হিন্দমোটরের স্টেশনের মাঝে রেল লাইনের ধারে উদ্ধার হয় তার দেহ। পুলিসের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছে ওই ছাত্র। প্রাথমিকভাবে পুলিস জানতে পারে, ভর্তি হওয়ার পর ৮টির মধ্যে ৪টি ক্লাসই করেনি ওই ছাত্র। সহপাঠীদের আরও দাবি, বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে আসায় ওই ছাত্রের পড়াশোনায় অসুবিধে হচ্ছিল। সে নিয়ে মানসিক অবসাদে ভুগছিল ঋষিক। 

সূত্র: জি নিউজ ইন্ডিজ।

Pages