Breaking News!ফের দুর্গাপুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ - BBP NEWS

Breaking

সোমবার, ৫ আগস্ট, ২০১৯

Breaking News!ফের দুর্গাপুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

বিবিপি নিউজ: দুর্গাপুরে পারুলিয়ার এনটিপিসি পাওয়ার গ্রিডে কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে উত্তেজনা শুরু। বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। জানা গিয়েছে, পারুলিয়ার এনটিপিসি পাওয়ার গ্রিডে দিন কয়েক আগেই চার ঠিকা শ্রমিক নিয়োগ হয়েছিল। গতকাল ওই ঠিকা শ্রমিকদের ছাঁটাই করা হয়। বিজেপির অভিযোগ, তাদের শ্রমিকদের বেছে বেছে ছাঁটাই করা হচ্ছে এবং এর পেছনে মদত দিচ্ছে তৃণমূল। এদিন সকালে এই উপলক্ষে বিজেপি ডেপুটেশন দেওয়ার জন্য জমায়েত হলে সেখানে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। বোমাবাজিরও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে তড়িঘড়ি পুলিশ পৌঁছেছে।

Pages