বিবিপি নিউজ: বিশ্বজুড়ে ত্রাস করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু মিছিল অব্যাহত। এখন পর্যন্ত কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।এমন মহামারি অবস্থার মধ্যেই বিশ্ববাসীকে সর্তকতা দিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
NASA-র এক বিবৃতিতে জানা গেছে চলতি বছরের ২৯ শে এপ্রিল, একটি বিশাল অগ্নিপিন্ড (গ্রহাণু) ,পৃথিবীকে অতিক্রম করতে চলেছে।বিশেষজ্ঞদের মতে, গ্রহাণুটি কমপক্ষে এক মাইল চওড়া (১.৮ কিমি) এবং আকারে তার থেকে আড়াই গুণ (৪.১ কিমি) বেশি হতে পারে। গ্রহাণু (৫২৭৬৮) ১৯৯৮ ও আর-২ প্রায় ৪ মিলিয়ন মাইল (৬ মিলিয়ন কিলোমিটার), বা পৃথিবী-চাঁদের দূরত্বের প্রায় ১৬ গুণ অতিক্রম করবে। এখনও পর্যন্ত এটিকে সম্ভাব্য ক্ষতিকারক গ্রহাণু হিসাবেই নাসা চিহ্নিত করেছে।
মহাকাশে এই অগ্নিপিন্ড গোটা বিশ্ববাসীকে দেখানো জন্য, রোমের ভার্চুয়াল টেলিস্কোপ প্রকল্পে ২৮ শে এপ্রিল, নিখরচায় গ্রহাণটির অনলাইন পাবলিক ভিউয়ের আয়োজন করবে বলে জানিয়েছে। তবে ইতালি এবং বিশ্বের অন্যান্য অংশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এই পরিকল্পনার উপর ছায়া ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
