বিবিপি নিউজ: করোনা মোকাবিলায় মঙ্গলবার থেকেই ২১ দিন লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ লকডাউনের চতুর্থ দিন। এই সময়ে দেশের বেশিরভাগ মানুষই ঘরবন্দি। তারই মধ্যে প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও বেড়ে চলেছে।
দেশের এমন কঠিন পরিস্থিতিতে ত্রাতা হয়ে এগিয়ে এলেন দক্ষিণি ছবির সুপারস্টারেরা। দু'হাত ভরে সরকারের জরুরি তহবিলের অর্থ দান করলেন। আগেই এগিয়ে এসেছিল তেলেগু অভিনেতা পাওয়ান কল্যান, তিনি প্রধানমন্ত্রী ও রাজ্য সরকারের তহবিলে ১ কোটি টাকা করে মোট দুই কোটি টাকা সাহায্য করেন। সাহায্যের হাত একে একে বাড়িয়েছেন দেশের সাধারণ মানুষ থেকে বিভিন্ন পেশার মানুষের। তবে এই সাহায্যের নিরিখে দক্ষিণী তারকাদের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টাকা দিয়েছেন বাহুবলীর প্রভাস। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩ কোটি টাকা দিয়েছেন। এছাড়া তেলেঙ্গানা ও অন্ধ্র সরকারকে ৫০ লক্ষ টাকা করে দান করেছেন প্রভাস। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছেন সুপারস্টার মহেশ বাবুও। অন্ধ্র ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীদের ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দান করেছেন তিনি। অন্ধ্র ও তেলেঙ্গানার পাশাপাশি কেরলেরও পাশে দাঁড়িয়েছেন অল্লু আর্জুন। তিন রাজ্যের মুখ্যমন্ত্রী তহবিলে মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা দিয়েছেন।