ভূমিকম্পে কেঁপে উঠল বাংলার রাজধানী - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলার রাজধানী

 




বিবিপি নিউজ:
মঙ্গলবার ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী সহ বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.১। বাংলাদেশের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানা গেছে, ভোর ৪টা ৩৬ মিনিটে এই মৃদু ভূকম্পন অনুভূত হয়।


ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া উপজেলায়।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১৫০ কিলোমিটার গভীরে। আজ ভোরে সাতক্ষীরা, খুলনা, যশোর ও এর আশপাশের জেলাগুলোতেও এই মৃদু কম্পন অনুভূত হয়।


Pages