দেশে করোনার কোপে মৃত্যু ১ চিকিৎসকের, আক্রান্ত ৮৬৪ - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

দেশে করোনার কোপে মৃত্যু ১ চিকিৎসকের, আক্রান্ত ৮৬৪

বিবিপি নিউজ: দেশে মরন ভাইরাস করোনার কোপে মৃত্যু হল এক চিকিৎসকের। দুই বিদেশি সহ মোট ২১ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। জানা গেছে মৃত ওই চিকিৎসক মহারাষ্ট্রের বাসিন্দা।মৃত চিকিৎসকের নাতিও পেশায় চিকিৎসক। তিনি পরিবার নিয়ে ব্রিটেনে থাকতেন। ১২ মার্চ ব্রিটেন থেকে দেশে ফেরেন। তার চারদিন পর মৃত চিকিৎসক অসুস্থ হয়ে পড়েন। চারদিন আগে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

 জানা গিয়েছে, তাঁর পরিবারের বাকি ছয়জনেও করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু কালীন চিকিৎসকের বয়স হয়েছিল ৮৫ বছর। এই নিয়ে মহারাষ্ট্রে মোট ছজনের মৃত্যু হল। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দেড়শোর কাছাকাছি। এই মুহূর্তে ভারতে মৃতের সংখ্যা দুই বিদেশি-সহ ২১। আক্রান্তের সংখ্যা সাড়ে আটশো ছাড়িয়েছে। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০।

Pages