বিবিপি নিউজ: দেশজুড়ে লকডাউনের তৃতীয় দিনে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৬৩। যা এখনও পর্যন্ত সর্বাধিক। মৃতের সংখ্যা বেড়ে ১৭। আজ শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছেন,এদিন রাজ্যে আরও পাঁচ জনের শরীরে COVID-19 ভাইরাস পাওয়া গেছে ৷ একই পরিবারের এই পাঁচজনের মধ্যে রয়েছে তিন শিশুও । তাদের মধ্যে একজন নয় মাসের শিশুকন্যা, একজন ছয় বছরের শিশু কন্যা, ও এগারো বছর বয়সী এক বালক৷ এছাড়াও পরিবারের এক 27 বছরের যুবতী ও 45 বছরের এক মহিলার দেহেও মিলেছে কোরোনা ভাইরাস।
রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই পাঁচ জন দিল্লিতে এক COVID-19 আক্রান্তের সংস্পর্শে এসেছিল। ১৬ মার্চ লন্ডন থেকে দেশে ফিরেছেন ৷ এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা এক ধাপে 10 জন থেকে বেড়ে 15 জন হল ৷ রাজ্যে কোরোনার সংক্রমণে মৃত্যু হয়েছে একজনের ৷ পাশাপাশি কর্নাটকের দক্ষিণ কান্নাড়ের ১০ মাসের এক শিশুও আক্রান্ত হয়েছে এই মারণ রোগে। পাঞ্জাবে আরও পাঁচজনের শরীরে মিলল করোনা ভাইরাস। এখনও পর্যন্ত সে রাজ্যে আক্রান্ত ৩৮জন।