লকডাউন: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে ১ কোটি টাকা দিলেন নির্মলা সীতারমন! - BBP NEWS

Breaking

রবিবার, ২৯ মার্চ, ২০২০

লকডাউন: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে ১ কোটি টাকা দিলেন নির্মলা সীতারমন!


বিবিপি নিউজ: দেশ জুড়ে আজ লকডাউনের পঞ্চম দিন। দেশে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ন'শোর কাছাকাছি। মৃতের সংখ্যা গুটি গুটি পায়ে ২২ ছাড়িয়েছে। এই লকডাউন পরিস্থিতিতে দেশের নাগরিকদের জন্য করোনা মোকাবিলায় তহবিল গঠন করেছেন প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এই তহবিলের খাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশবাসী সহ নেতা মন্ত্রী, সেনাবাহিনীর কর্মী, অভিনেতা অভিনেত্রীরা সহ একাধিক নাগরিকরা।

শনিবার করোনার জরুরি পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর তহবিলে, ১ কোটি টাকা দিয়ে সাহায্য করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর আগে এই তহবিলে অর্থ দান করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, দক্ষিণী অভিনেতা, মহেশ বাবু,প্রভাস,পাওয়ান কল্যান,সহ একাধিক তারকারা, পাশাপাশি এগিয়ে এসেছেন, সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার,ধোনী, সহ একাধিক খেলোয়াড়রা।

Pages