বিবিপি নিউজ: মরন ভাইরাস সংক্রমণের জেরে দেশ জুড়ে ২১ দিন লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। আর এরই মাঝে জনগণকে সচেতন করতে বিশেষ ভূমিকা পালন করছেন পুলিশ। কিন্তু বেশ কিছু পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ নেটপাড়ার একাংশ। যেখানে রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ। পুলিশের বেশ কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, পুলিশ লাঠি দিয়ে ফেলে দিচ্ছে সবজি। আবারো কোথাও হাত থেকে প্যাকেট ফেলে দিতে দেখা গিয়েছে। একদিকে পুলিশের এমন ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। অন্যদিকে একাংশ পুলিশের কাজে বাহবা দিয়েছেন।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, গোটা দেশে লকডাউন জারি থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত। এই সময় সকলকেই ঘরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে জরুরি পরিষেবাগুলো অব্যাহত থাকবে বলেই জানিয়েছেন তিনি। দেশে সংক্রমণ যাতে দ্রুত গতিতে না বাড়তে পারে, তার জন্য সামাজিক দূরত্বও বজায় রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্র ও রাজ্য প্রশাসনগুলোর তরফে। তার চেয়েও বড় কথা, বিপদে পড়বেন দিন-আনা দিন-খাওয়া মানুষেরা।
একা থাকেন এমন বয়স্ক মানুষ বা অসুস্থদের সঙ্কটও কম নয়। দেশের এমনই পরিস্থিতির মাঝে মানবিক রূপ দেখা গেল পাঞ্জাব পুলিশের। সেখানে স্থানীয়দের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে দেওয়ার ভার নিজেদের কাঁধে তুলে নেন পাঞ্জাবের পুলিশকর্মীরাই। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ায় ভাইরাল হয়ে যায়। ছবিগুলিতে দেখা যাচ্ছে, পুলিশকর্মীরা বাজার থেকে সবজি কিনে তা শহরের প্রতিটি বাড়িতে পৌছে দিয়ে আসছে।লকডাউনের সময় নাগরিকের কাছে খাদ্যদ্রব্য পৌছে দিতে উদ্যোগ নিয়েছে যোগী আদিত্যনাথের প্রশাসনও।