লকডাউনে বাজার সচল রাখতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

লকডাউনে বাজার সচল রাখতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা!

বিবিপি নিউজ: দেশ জুড়ে লকডাউনের দ্বিতীয় দিনে থমথমে গোটা দেশ সহ বাংলার আনাচে কানাচে। লকডাউন নয় এক কথায় অলিখিত কারফিউ জারি করে। জরুরি ভিত্তিতে পরিস্থিতি পথে নেমে ক্ষতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে এই পরিস্থিতিতে বুধবার হাসপাতাল পরিদর্শনের পর আজ বৃহস্পতিবার বাজার সচল রাখতে রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে মুখ্যমন্ত্রী প্রথমে যান বড়বাজারের পোস্তা বাজারে। মূলত পাইকারি মার্কেট, আলু-পেঁয়াজ-আদা-রসুনের জন্য পোস্তা বাজার বিশেষভাবে উল্লেখযোগ্য। সেখান থেকে যাতে শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় হেঁসেলের অত্যন্ত জরুরি পণ্যগুলি পৌঁছে যায়, সেই বিষয়টি বিশেষভাবে নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী।‌‌এরপরই  পৌঁছান জানবাজারে। খুচরো বিক্রেতা-ক্রেতাদের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, রাস্তায় নিজেই তিনি দুজন মানুষের দূরত্ব কতটা থাকবে, সেই বিষয়ে গোল দাগ করে দেন।

Pages