লকডাউন: ক্ষমতার অপ্যবহার প্রশাসনের,লাথি মেরে ফেলা হল সবজি! অভিযোগে তোলপাড় সোশ্যাল মিডিয়া - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

লকডাউন: ক্ষমতার অপ্যবহার প্রশাসনের,লাথি মেরে ফেলা হল সবজি! অভিযোগে তোলপাড় সোশ্যাল মিডিয়া

বিবিপি নিউজ,নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় জন্য ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই লকডাউনকে মান্যতা দেওয়ার জন্য অলিখিত কারফিউ-এ রাস্তায় নেমেছে পুলিশ বাহিনী।

লকডাউনে প্রয়োজনীয় পন্যের ছাড় রয়েছে। তা তিন পাতার নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার। কিন্তু এই পরিস্থিতিতে পুলিশে জূলুমে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় সবর হলেন নেটিজেনেরা। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল পুলিশের দাদাগিরি। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে দুধ কিনতে বেরিয়ে পুলিশের মারে নিহত হয়েছেন এক যুবক। তবে একথা মানতে নারাজ পুলিশ।
লকডাউনে সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে , যেখানে বিনা কারণে জনগন রাস্তায় বেরোলে পুলিশ লাঠি চার্জ করছে বলে অনেকেই অভিযোগ করেছেন।লকডাউনের প্রথম দিনে সোশ্যাল মিডিয়ায় পুলিশকে বাহবা দিলেও, তা দ্বিতীয় দিনে ক্রমশ তিতিবিরক্তিকর আকার নিচ্ছে। সোশ্যাল মিডিয়াতেই ক্ষোভ প্রকাশ করছে আম জনতা।
বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, বাজার করতে বেরোনোর কারণে বাজারের ব্যাগ ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। আবারো দেখা গেছে, সবজিওয়ালা দোকান খোলায়,  সব সবজি লাঠি দিয়ে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে।সোশ্যাল মিডিয়ায় জনগণের কথা অনুযায়ী, পুলিশের একাংশ ক্ষমতার অপ্যবহার করছে, অকারণে মারধর করছে। 

Pages