Lockdown: দুধ কিনতে বেরিয়ে পুলিশের বেধড়ক মারে মৃত যুবক! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

Lockdown: দুধ কিনতে বেরিয়ে পুলিশের বেধড়ক মারে মৃত যুবক!

বিবিপি নিউজ:  দেশের লকডাউন পরিস্থিতিতে দুধ কিনতে বেরিয়ে পুলিশের মারে নিহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে,হাওড়ার সাঁকরাইলের বানিপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই যুবকের বাড়ি হাওড়ার সাঁকরাইলে। বুধবার সন্ধ্যায় দুধ কিনতে বেড়িয়েছিলেন ৩১ বছর বয়সী লাল স্বামী নামের যুবক। তাঁর স্ত্রীর অভিযোগ, সেই সময় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাঁর পথ আটকায়। এরপর রাস্তায় জটলা তৈরি হতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে। গুরুতর জখম হন লাল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি পুলিশের। 

Pages