Corona Update:ট্রেনের মধ্যে আইসোলেশন ওয়ার্ডের সিদ্ধান্ত, জরুরি পরিস্থিতিতে চলমান হাসপাতাল! - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

Corona Update:ট্রেনের মধ্যে আইসোলেশন ওয়ার্ডের সিদ্ধান্ত, জরুরি পরিস্থিতিতে চলমান হাসপাতাল!

বিবিপি নিউজ: লকডাউনের তৃতীয় দিনে দেশ জুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ৭২৪। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭। দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও। হাসপাতাল ছাড়াও একাধিক স্থানে তৈরী করা হয়েছে। করোনার আইসোলেশন ওয়ার্ড। পরিস্থিতির দিকে নজর দিয়ে হাসপাতালে বাড়ানো হয়েছে বেডের সংখ্যা।
 এবার ট্রেনের মধ্যেই হাসপাতাল ও আইসোলেশন ওয়ার্ড খোলার পরিকল্পনা করতে চলেছ রেল মন্ত্রণালয়। মা চলমান আইসোলেশন ওয়ার্ড হবে। এক কথায় করোনার জন্য চলমান হাসপাতালে হবে। দেশের জরুরি পরিস্থিতিতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাবে। দেশজুড়ে ২১ দিন লকডাউন ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার।  এই সময়ে রেল পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ । সমস্ত যাত্রীবাহী ট্রেন কারশেডে দাঁড়িয়ে । এই অবস্থায় AC 2 টায়ার কোচগুলিকে নির্বাচন করা হচ্ছে। এখানেই গড়ে তোলা হবে হাসপাতাল ও আইসোলেশন ওয়ার্ড । এই  চলমান আইসোলেশন ওয়ার্ডে থাকবে ইনটেনসিভ কেয়ার ইউনিট, ভেন্টিলেটর ইত্যাদি চিকিৎসার সরঞ্জামের ব্যবস্থা।

Pages