বিবিপি নিউজ: লকডাউনে বাজারে আকাল স্যানিটাইজার, মাস্ক। জরুরি পরিস্থিতিতে এবার এগিয়ে এলেন রেল কর্মীরা। তাদের তৈরি মাস্ক ও স্যানিটাইজার পৌঁছে যাচ্ছে দেশের প্রান্তে।
এমন পরিস্থিতিতে ইঞ্জিন-সহ গোটা ট্রেন এবং একই সঙ্গে রেলকর্মীদের মারাত্মক ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত রাখতে কারও ভরসায় না থেকে উদ্যোগ নিলেন পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের কর্মীরাই। দুই সংস্থার বিভিন্ন শেডে রেলকর্মীরাই মুখোশ এবং স্যানিটাইজার তৈরি করে রেলকর্মীদের মধ্যে বিলি করা শুরু করলেন।
তারই বেশ কয়েকটি ছবি শেয়ার করলেন ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার। ছবিতে দেখা যাচ্ছে, রেল কর্মীরাই তৈরি করছেন মাস্ক ও স্যানিটাইজার।পূর্বরেলের অন্ডাল ও মালদহে রেলকর্মীরাই মুখোশ ও স্যানিটাইজ তৈরির কাজ শুরু করেছেন। ‘অন্ডাল শেডে রেল কর্মীরা কাঁচামাল থেকে প্রায় ৫০০ লিটার স্যানিটাইজার তৈরি করেছেন। এই স্যানিটাইজার সামনের সারিতে থেকে কাজ করছেন যে রেলকর্মীরা তাঁদের সুরক্ষার জন্য ব্যবহার করা হবে।’