বিবিপি নিউজ: গোটা দেশ জুড়ে ২১ দিনের লকডাউন দেখতে দেখতে আজ চারদিন। আর এই লকডাউনে ঘরবন্দী দেশের অধিকাংশ নাগরিক। অত্যবশক পন্য ছাড়া সবকিছুই বন্ধ। কিন্তু কিছু কিছু নাগরিক সেই ঘরবন্দী উপেক্ষা করেই শহরের রাস্তায় বের হচ্ছেন। এবার সেই সব নাগরিকদের রুখতে খোদ করোনা হেলমেটেই ভরসা পুলিশের।
দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। তা সত্ত্বেও অনেকেই রাস্তায় বেরোচ্ছেন। তাই আমজনতার মধ্যে সচেতনতা বাড়াতে নয়া উদ্যোগ নিলেন চেন্নাই পুলিশ। এক পুলিশকর্মী করোনার মতো দেখতে একটি হেলমেট পরে স্থানীয় রাস্তায় পথচারীদের সতর্ক করেন। এই হেলমেট পরেই চেন্নাই-এর রাস্তায় অভিযানে নেমছে চেন্নাই পুলিশ।

