বিবিপি নিউজ: মানসিক অবসাদগ্রস্ত হয়ে হোম কোয়ারেনটাইনে থাকা সন্দেহজনক করোনা আক্রান্ত ব্যক্তি উলঙ্গ অবস্থায় রাস্তার নেমে ছোটাছুটি করলেন। সেই সময়ে এক বৃদ্ধাকে কামে নিলেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার তামিলনাড়ুর থোন্নি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে,কয়েকদিন আগেই অবসাদগ্রস্ত ওই ব্যাক্তি শ্রীলঙ্কা থেকে ফেরেন ৷ সরকারি নির্দেশিকা অনুযায়ী, তাঁকে হোম কোয়ারানটাইনে পাঠানো হয় ৷ হোম কোয়ারেনটাইনে থাকাকালীন মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি৷ কোয়ারেনটাইনে থাকাকালীন একদিন উলঙ্গ হয়ে রাস্তায়ও বেরিয়ে পড়েন৷ কিন্তু পরিবারের সদস্যদের সেদিন তাকে উদ্ধার করে। কিন্তু আজ ফের একই ঘটনার পুনরাবৃত্তি হয়,আজ উলঙ্গ হয়ে রাস্তায় ছোটাছুটি করতে থাকেন সেসময় রাস্তা ধরে যাচ্ছিলেন এক বৃদ্ধা ৷ তাঁর গলায় কামড়েও দেন অবসাদগ্রস্ত সেই ব্যক্তি ৷ ঘটনার পরই এলাকাবাসী ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় ৷ জখম বৃদ্ধাকে থোন্নি হাসপাতালে ভর্তি করা হয়৷
