বিবিপি নিউজ: খেলা মাত্রই হার জিত থাকে। কিন্তু বারবার জিতে যে এমন পরিণতি হবে কে বা জানতো। লকডাউনে স্বামী স্ত্রী লুডো খেলতে বসেছিল। কিন্তু বারবার স্ত্রী জিতলে এতেই বেজায় চটে স্বামী। রাগের বশে স্ত্রীকে মেরে শিরদাঁড়া ভেঙে দিলেন গুনধর স্বামী।
ঘটনাটি ঘটেছে, গুজরাটের ভদোদরায়। বছর ২৫ এর ওই যুবতী হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, ওই যুবতী টিউশন পড়িয়ে সংসারে সহযোগিতা করেন। তাঁর স্বামী যাতে বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে সময় নষ্ট না-করে বাড়িতেই থাকে, সে জন্য তার মধ্যে অনলাইন লুডো খেলার নেশা ধরিয়েছিলেন যুবতী। কিন্তু তার জন্য যে এমন মূল্য চোকাতে হবে, তা বোধহয় ঘূণাক্ষরেও টের পাননি তিনি।মোবাইলে লুডো খেলতে খেলতে বারবার স্ত্রীর কাছে হারতে থাকে ওই ব্যক্তি। হেরে যাওয়ায় স্ত্রীর সঙ্গে তর্ক বেঁধে যায়। ক্রমেই তা চরম আকার ধারণ করে। স্ত্রীকে মারধর শুরু করে সে। নৃশংসভাবে মারতে থাকে। মারের চোটে শিরদাঁড়া ভেঙে যায়। যদিও এই ঘটনায় পুলিশ কোনো অভিযোগ দায়ের হয়নি।

