ভয়বহ ভূমিকম্পে কেঁপে উঠল অসম! - BBP NEWS

Breaking

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

ভয়বহ ভূমিকম্পে কেঁপে উঠল অসম!

বিবিপি নিউজ: মাঝ রাতে ভয়বহ ভূমিকম্পে কেঁপে উঠল অসমের একাংশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৮। এদিন গুয়াহাটি সহ রাজ্যের একাধিক জায়গায় কম্পন অনুভব হয়। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এদিন মধ্যরাতে অসমের তেজপুর ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। ভূপৃষ্টের ৩৮ কিলোমিটার গভীরে কম্পন সৃষ্টি হয়। বরপেটায় কম্পনের মাত্রা ছিল ৪.৭।কম্পনের মাত্রা খুব বেশি না হলেও ভালমতোই আতঙ্ক ছড়ায় এদিন অসমের একাংশে ৷ করোনা আতঙ্কে এমনিতেই দিন কাটছে গোটা দেশের ৷ অসম-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভালমতোই ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস ৷ তার উপর ভূমিকম্প হলে আতঙ্ক আরও বাড়াটাই স্বাভাবিক ৷ 

Pages