বিবিপি নিউজ: লকডাউনে গোটা দেশব্যাপী মানুষ ঘরবন্দী অবস্থায় থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সকলেই। নানা চ্যালেঞ্জ ভাইরাল নেট দুনিয়ায়। কেউ ডান্সে তো আবারও কেউ পুরনো ছবি ছেড়ে চ্যালেঞ্জে যোগ দিচ্ছেন। এর মাঝেই সবকিছু ছাড়িয়ে জনপ্রিয় হয়ে উঠেছে 'পিলো চ্যালেঞ্জ' অর্থাৎ বালিশ পোষাক। আর এই চ্যালেঞ্জে অংশ নিলেন বাহুবালীর তারকা তমান্না ভাটিয়া।
সম্প্রতি তমান্নার বালিশ পরা ছবি সামনে আসতেই তোলপাড় নেটদুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, পরনে নেই পোশাকের লেশমাত্র, কেবলমাত্র একটি সাদা বালিশকে বেল্ট দিয়ে বেঁধে টপ অ্যাঙ্গেল থেকে ছবি তুলেছেন তমান্না। নায়িকার ছবি পোষ্ট হতেই শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।তমান্না ছাড়াও বলিউড সেলেবদের মধ্যে এই চ্যালেঞ্জে অংশ নিয়েছেন সঙ্গীত শিল্পী নেহা কক্কর। রঙ বেরঙের বালিশ বেঁধে এই পিলো চ্যালেঞ্জে যোগ দেন নেহা। টিকটকে সেই ভিডিও শেয়ার করেছেন গায়িকা।
