নিজের দুই শিশু সহ ৪ জনকে খুন করে আত্মঘাতী গৃহবধূ - BBP NEWS

Breaking

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

নিজের দুই শিশু সহ ৪ জনকে খুন করে আত্মঘাতী গৃহবধূ

বিবিপি নিউজ: অবশেষে উত্তরপ্রদেশের এটওয়ায় সিনগরনগরে ঘটনায় কিনার করতে পারলেন তদন্তকারী পুলিশ অফিসারেরা। তদন্তে উঠে এসেছে
গোটা পরিবারকে বিষ খাইয়ে হত্যা করার পরে আত্মঘাতী হয়েছেন গৃহবধূ।  একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর তদন্তে নেমে এই তথ্য উদ্ধার করেছে উত্তর প্রদেশ পুলিশ।

শনিবার সকালে উত্তর প্রদেশের এটওয়া শহরে সিনগরনগরে এক বাড়ি থেকে একই পরিবারের ৫ জনের দেহ উদ্ধার করার পরে ময়না তদন্তে পাঠায় পুলিশ। এর মধ্যে নিহত গৃহবধূ দিব্যার ডান হাতের কব্জিতে ক্ষতচিহ্ন দেখতে পায় গোয়েন্দারা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় শৌচাগার পরিষ্কার করার তরল ও ব্লেড। রান্নাঘর থেকে মেলে দুধের নমুনা।

 পুলিশ জানিয়েছে, পচৌরি পরিবারের একমাত্র ছেলে কর্মসূত্রে উত্তরাখণ্ডে থাকেন। বৃদ্ধ শ্বশুর রাজেশ্বর প্রসাদ পচৌরি (৭৫) ও দুই শিশুপুত্র অরূপ (৮) ও আরভকে (১) নিয়ে এটাহর বাড়িতে থাকতেন দিব্যা (৩৫)। কিছু দিন আগে তাঁর কাছে বেড়াতে আসেন তার বোন সোনাই (২৩)। সম্প্রতি পরিবারের থেকে আলাদা হয়ে দুই সন্তানকে নিয়ে রুড়কিতে থাকার পরিকল্পনা করেন দিব্যা। কিন্তু সেই ইচ্ছায় বাধা দেন রাজেশ্বর প্রসাদ। এই নিয়ে পরিবারে নিয়মিত ঝগড়া লেগে থাকত।তার জেরেই পরিবারের সবাইকে হত্যা করে আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করেন বধূ। শুক্রবার রাতে দুধের সঙ্গে বিষ মিশিয়ে শ্বশুর, বোন ও দুই ছেলেকে পান করিয়ে হত্যা করেন দিব্যা। তার পরে নিজেও বিষ পান করে, ব্লেড দিয়ে হাতের শিরা কেটে তিনি আত্মহত্যা করেন। শনিবার সকালে বাড়ির দরজায় কড়া নেড়েও সাড়া পাননি স্থানীয় দুধ বিক্রেতা। প্রতিবেসীদের জানালে তাঁরা এসে বাড়ির সমস্ত দরজা ভিতর থেকে বন্ধ দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে গ্যাস কাটার দিয়ে প্রধান দরজা কেটে বাড়িতে ঢোকে। বন্ধ বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় পচৌরি পরিবারের পাঁচ জনের দেহ।

Pages