করোনা যুদ্ধে জয়; ষষ্ঠ রিপোর্ট নেগেটিভ; বাড়ি ফিরলেন কনিকা কাপুর - BBP NEWS

Breaking

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

করোনা যুদ্ধে জয়; ষষ্ঠ রিপোর্ট নেগেটিভ; বাড়ি ফিরলেন কনিকা কাপুর

বিবিপি নিউজ: অবশেষে হাসপাতাল থেকে বাড়িতে ফিরছেন বেবিডল গায়িকা কনিকা কাপুর। আজ সোমবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি।  ২০শে মার্চ কনিকা করোনা সংক্রমিত হওয়ার খবর প্রকাশ্যে আসবার পর থেকেই লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউড অফ মেডিক্যাল সায়েন্সের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন বলিউড গায়িকা।

করোনার ষষ্ঠ রিপোর্ট পাস করেছেন অর্থাৎ নেগেটিভ এসেছে। এরপরেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাড়ি ফেরবার আগে হাসপাতালের সকল চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানিয়েছেন কনিকা। হাসপাতালের ডিরেক্টর ডঃ আর কে ধীমান জানিয়েছেন, ‘কনিকার পঞ্চম এবং ষষ্ঠ, পরপর দুটো নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, তাই তাঁকে ছেড়ে দেওয়া হল। এটা একটা দারুণ খবর কারণ হাসপাতালের সকল চিকিৎসক এবং কর্মচারীদের জন্য। 

Pages