বিবিপি নিউজ: দেশের পাশাপাশি রাজ্যেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আরও ২ জন করোনায় আক্রান্ত হল। বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৯২ জন। আক্রান্তদের মধ্যে ৬১ জন ১১ টি পরিবারের সদস্য। অর্থাৎ এই পরিবারগুলোতে যে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি, এই ঘটনা থেকে তা পরিষ্কার। একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী পাশাপাশি জানিয়েছেন, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। করোনার লক্ষণ যেমন শুকনো কাশি, জ্বর-জ্বর ভাব, হাঁচি এসব হলেই যাতে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়, সেই কথাও মনে করিয়ে দেন তিনি। সরকারি পরিসংখ্যান মতে রাজ্যে এখনও পর্যন্ত ১৬ জন এই সংক্রমণের ধাক্কা কাটিয়ে উঠেছেন। তবে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। রাজ্যে করোনা মোকাবিলায় রাজ্য সরকারের তরফে তিনটি টাস্কফোর্স তৈরি করা হয়েছে, তার মধ্যে একটি “নিষেধাজ্ঞা ও ছাড় সম্পর্কিত টাস্কফোর্স, একটি অর্থনৈতিক, আরেকটি এনফোর্সমেন্ট টাস্কফোর্স”।