করোনার সঙ্কটে বাজারে "করোনা গাড়ি",শহরের রাস্তায় সচেতন করতে দাপিয়ে বেড়াচ্ছে - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

করোনার সঙ্কটে বাজারে "করোনা গাড়ি",শহরের রাস্তায় সচেতন করতে দাপিয়ে বেড়াচ্ছে

বিবিপি নিউজ: করোনা সঙ্কটের মাঝেই শহরে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন করোনা গাড়ি(Corona Car) সম্প্রতি হায়দ্রাবাদের রাস্তায় দেখা গিয়েছে এই গাড়ি। মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতন করতেই এই  প্রয়াস।
জানা গেছে হায়দ্রাবাদের বাসিন্দা কে সুধাকর এই অভিনব গাড়ি তৈরি করেছেন। মানুষের মধ্যে সচেতনতার প্রচারের জন্য। চার চাকা বিশিষ্ট ১০০ সিসির এই গাড়িটিকে হায়দ্রাবাদের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।  কে সুধাকর জানাচ্ছেন, ‘দেশ জুড়ে করোনার প্রভাবে ক্রমশই বাড়ছে মৃত্যু মিছিল। মানুষকে সচেতন করলেও অনেকাংশে সাধারণ মানুষ তা মানছেন না। তাই এই গাড়ি তৈরি করা হলো। এর মাধ্যমে সচেতনতার প্রচার করা হবে। করোনার মতো দেখতে হওয়ায় সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এই গাড়ি।’ প্রসঙ্গত এর আগে এইডসের সচেতনতার প্রচার করতে তিনি তৈরি করেছিলেন কন্ডোমের আকারের একটি গাড়ি। এছাড়াও সিগারেটের ক্ষতিকারক দিক বোঝাতে সিগারেটের আকারে গাড়ি এবং ট্রাফিক আইন মানার অনুরোধ জানিয়ে হেলমেটের আকারে গাড়ি বানিয়েও শিরোনামে এসেছেন তিনি।

Pages