লকডাউনের মাঝে আজ থেকে কি কি পরিষেবা ছাড় মিলবে দেখে নিন! - BBP NEWS

Breaking

সোমবার, ২০ এপ্রিল, ২০২০

লকডাউনের মাঝে আজ থেকে কি কি পরিষেবা ছাড় মিলবে দেখে নিন!


বিবিপি নিউজ: দেশ জুড়ে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার স্কেল ক্রমশ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই গত মঙ্গলবার শেষ হয়েছে প্রথম দফায় দেশজুড়ে লকডাউনের মেয়াদ। লকডাউনের শেষদিন সকালেই জাতির উদ্দেশে চতুর্থবারের জন্য ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে তিনি দেশজুড়ে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন। সাথে তিনি সেদিন এও বলেছিলেন ২০ এপ্রিলের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে, কোন কোন ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে সে বিষয়ে নিৰ্দিষ্ট করে কিছু বলেননি সেদিন।

পরের দিন বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ছাড়ের তালিকার খসড়া প্রকাশ করা হয়। বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সেই ছাড়ের তালিকা আরও একটি বাড়ানো হল। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নতুন ছাড়ের নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে বেশ কিছু সংখ্যক পরিষেবা ছাড়ের ঘোষণা করেন।

•  নন-ব্যাংকিং ফিন্যান্স কর্পোরেশন এবং মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনগুলিকে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে গণ্য করা হল।

•  তফশিলি উপজাতির দ্বারা নারকেল, স্পাইস ব্যাম্বু, বাদাম ও কোকোয়া গাছ বসানো এবং জঙ্গল থেকে এই সামগ্রীগুলি সংগ্রহ করাকেও ছাড়ের তালিকায় রাখা হয়েছে।

•  গ্রামীণ এলাকায় জল সরবরাহ এবং স্যানিটেশনের কাজ ২০ এপ্রিলের পর করা যাবে।

•  বিদ্যুতের লাইন বসানো, টেলিকম অপটিক্যাল ফাইবার এবং কেবলকে ছাড়ের আওতাভুক্ত করা হল।

•  অনলাইনে ওষুধ ও মুদিখানা সামগ্রীর পাশাপাশি মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, জামাকাপড় এবং স্কুলের জন্য প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রী বিক্রি করা যাবে।

তবে এই সবকিছুর পরিষেবা সামাজিক দূরত্ব বজায় রেখে  চালু করার কথা বলা হয়েছে। সাথে সামাজিক দূরত্ব বাজিয়ে না চললে কঠোর শাস্তির কথা ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে।

Pages