পদ্মা নদীতে বাস ডুবে মৃত্যু ৭ শিশু সহ কমপক্ষে ২৫ - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

পদ্মা নদীতে বাস ডুবে মৃত্যু ৭ শিশু সহ কমপক্ষে ২৫

 



 বিবিপি নিউজ: বাংলাদেশের রাজবাড়ীতে গতকাল বুধবার বিকেলে পদ্মা নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন সূত্রে খবর, গতকাল বিকেল ৫টায় রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া ফেরী ঘাটে বাসটি যাত্রীসহ ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।


বাসে কতজন যাত্রী ছিল তা স্পষ্টভাবে জানা যায়নি। এরপরেই ঘটনায় উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ গতকাল রাতে পর্যন্ত ২৫ জনের মৃতদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।মৃতদেহ শনাক্ত ও গ্রহণ করার জন্য নিকট আত্মীয় স্বজনদের আহ্বান জানান হয়েছে। এই ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসন সূত্রে জানাগেছে এই পর্যন্ত উদ্ধার হওয়া ২৫ লাশের মধ্যে ১১ মহিলা, ৭ পুরুষ, এবং ৭ শিশু  রয়েছে।


Pages