মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ভেঙে‌ পড়ল বায়ুসেনার বিমান - BBP NEWS

Breaking

শুক্রবার, ৮ মে, ২০২০

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ভেঙে‌ পড়ল বায়ুসেনার বিমান


বিবিপি নিউজ: রুটিং মাফিক উড়ানের সময় পঞ্জাবে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। তবে পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। হেলিকপ্টার পাঠিয়ে তাঁকে উদ্ধার করা হয়। চোট গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

ঘটনাটি ঘটেছে আজ, শুক্রবার সকালে পঞ্জাবের জালন্ধরের শহিদ ভগৎ সিংহ নগরের চুহারপুর গ্রামে। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, ‘‘রুটিং মাফিক উড়ানের সময় মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। চেষ্টা সত্ত্বেও বিমানটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি পাইলট। কোনও রকমে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যে মিগ-২৯ ভেঙে পড়েছে, সেটি সোভিয়েত জমানার বিমান। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময়ও সেটি ব্যবহার করা হয়েছিল। হেলিকপ্টার পাঠিয়ে পাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’

Pages