বিবিপি নিউজ: সম্প্রতির ভারত। কোয়ারান্টইন সেন্টার করতে উপাসনা গৃহ মসজিদের দুয়ার খুলে দিলেন ইমাম। বিশ্ব জুড়ে করোনা ভাইরাস মহামারিতে লকডাউন চলেছে দেশ জুড়ে। বন্ধ রয়েছে সবকিছুই। পাশাপাশি তালা পড়েছে ধর্মীয় স্থানে। বাদ পড়েনি মসজিদও কারন বন্ধ জমায়েত, মিটিং,মিছিল। এইপরিস্তিতে কোয়ারেন্টাইন সেন্টার করতে মসজিদের দরজা খুললেন ইমাম।
অতিমারির সময় এটাই মনে হয় ইতিহাসে বেনজির ঘটনা। কারন যে স্থানে উপাসনা করা হয়। সেই স্থানের দরজা খুললেন এক ইমাম। আর এই ঘটনার স্বাক্ষী রইল কলকাতা সহ দেশবাসী।বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মধ্যে লকডাউনের মধ্যেই পালন হচ্ছে রমজান। এমন পরিস্থিতিতে বন্ধ মসজিদ। বাড়িতে বসেই চলছে নামাজ। রমজানের তারাবীহ। এই পরিস্থিতিতে কোয়ারানটিন সেন্টার করতে মসজিদের দরজা খুলে দিলেন কলকাতার এক ইমাম। কলকাতার জামিয়া মসজিদ গাউসিয়া, স্থানীয় বাসিন্দাদের কাছে বেশি পরিচিত বেংগলি বাজার মসজিদ নামে।
এই মসজিদের ইমাম মৌলানা কারি মহম্মদ মুসলিম রাজউই কলকাতা পুরসভার কাছে মসজিদে কোয়ারানটিন সেন্টার করার প্রস্তাব দিয়েছেন। মসজিদের ৬০০০ বর্গফুট এলাকা নিয়ে তৈরি পুরো চতুর্থ তলটি কোয়ারানটিন সেন্টারের দান করতে চেয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের মতামত নিয়েই মসজিদে কোয়ারানটিন সেন্টার গড়ার প্রস্তাব তিনি দিয়েছেন বলে জানান।
