প্রকৃতিও সাথ দিল না চিনের, গালওয়ান নদীর জলে ভেসে গেল লাল ফৌজের সেনা ঘাঁটি! - BBP NEWS

Breaking

সোমবার, ৬ জুলাই, ২০২০

প্রকৃতিও সাথ দিল না চিনের, গালওয়ান নদীর জলে ভেসে গেল লাল ফৌজের সেনা ঘাঁটি!


বিবিপি নিউজ: প্রকৃতিও  সাথে দিল না চিনের। গালওয়ানে নদীর জলে ভাসিয়ে নিয়ে গেল চিনা সেনা ঘাঁটি। মনে হয়ে একেই বলে প্রকৃতির মার। ভারতীয় সেনাদের আর কিছু করতেই হল না। 
গালওয়ানে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নদী তীরের বিস্তীর্ণ এলাকা। তার জেরে নদী উপত্যকায় ঘাঁটি গেড়ে থাকা চিনা সেনাদের তাঁবু ভেসে গেল। ফলে বাধ্য হয়ে পিছু হটলেন।   

লাদাখের গালওয়ান সীমান্তে রক্তক্ষয় সংঘর্ষে এলাকা থেকে পাঁচ কিলোমিটার দূরে লাল ফৌজ জড়ো করছিল চিন। অতিরিক্ত তাপমাত্রার কারণে আকসাই চিন এলাকা থেকে উৎপন্ন হওয়া গালওয়ান নদীর জলস্তর বেড়েছে। দ্রুত হারে বরফ গলতে থাকায়, নদীর তীরের যে কোনও জায়গা বিপজ্জনক।’ উপগ্রহ চিত্র এবং ড্রোনের ছবি থেকেও ইঙ্গিত মিলেছে, গালওয়ানের পিছনের দিকে চিনা তাঁবুগুলি জলের তলায় চলে গিয়েছে। এরপরেই চিনা সেনারা সীমান্ত থেকে পিছু হটলেন।

Pages